Sunday, March 15, 2026
বিনোদন

‘মালিকাপ্পুরম’ সিনেমায় হিন্দুদের জন্য বিশেষ বার্তা

কলকাতা ট্রিবিউন ডেস্ক: সম্প্রতি কেরলে ‘মালিকাপ্পুরম’ (Malikapuram) নামে একটি সিনেমা মুক্তি পেয়েছে। এটি মালয়ালি দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেছে। শবরীমালা মন্দির এবং পৌরাণিক কাহিনী নিয়ে নির্মিত সিনেমাটি। শবরীমালা মন্দির নিয়ে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণও তুলে ধরা হয়েছে এই সিনেমায়।

বিষ্ণু শশী শঙ্কর পরিচালিত ‘মালিকাপ্পুরম’ আট বছর বয়সী মেয়ে কল্যাণী ওরফে কাল্লুকে নিয়ে। পাঁচলিমেডু গ্রামের ছোট্ট মেয়ে কাল্লুর শবরীমালা মন্দির দেখার প্রবল ইচ্ছা। সিনেমাটি এতটাই সাড়া ফেলেছে যে, বাচ্চারাও সিনেমার শেষের দিকে উচ্চস্বরে ‘স্বামিয়ে শরণমায়াপ্পা’ বলে জয়ধ্বনি দিতে থাকে।

সিনেমাটি বিশ্বজুড়ে কমিউনিস্ট এবং উগ্র ইসলামপন্থীদের ক্ষোভের মুখে পড়েছে। অন্যদিকে, আরএসএস/বিজেপি সমর্থকরা সিনেমাটির ভূয়সী প্রশংসা করেছেন।

‘মালিকাপ্পুরম’ সিনেমা নিয়ে Bharat Verse এর রিভিউ দেখে নিন:

তথ্যসূত্র: Bharat Verse