Tuesday, April 14, 2026
খেলা

অলিম্পিকে ব্রোঞ্জ জিতলেন লভলিনা

টোকিও: সোনা জয়ের স্বপ্ন অধরাই থেকে গেল। টোকিও অলিম্পিকে সেমিফাইনালে হেরে গেলেন লভলিনা বড়গোহাঁই। তুরস্কের বুসেনাজ সুরমেনেলির কাছে ৫-০ ব্যবধানে হেরে গেলেন লভলিনা। ব্রোঞ্জ পদক জিতলেন লভলিনা। যার ফলে টোকিও অলিম্পিকে লভনিয়ার হাত ধরে তৃতীয় পদক এল ভারতে।

বুধবার ৬৪-৬৯ কেজি উইমেন্স ওয়েল্টারে বিশ্বের এক নম্বর তারকা তুরস্কের বুসেনাজ সুরমেনেলির কাছে হেরে যান লভলিনা।

এদিনের ম্যাচে প্রথম রাউন্ডেই হার দিয়ে শুরু করেন লভলিনা। ম্যাচের স্কোর ছিল ৫-০। দ্বিতীয় রাউন্ডে মোট পয়েন্ট থেকে পয়েন্ট বাদ যায়। এরপর তৃতীয় ও চতুর্থ রাউন্ডে হার মানেন তিনি।

এর আগে অলিম্পিকে ভারতীয় বক্সিংয়ের ইতিহাসে বিজেন্দ্র সিং ও মেরি কম পদক জেতেন। তাঁদের পর পদক জিতলেন লভলিনা।

তার এই জয়ে উচ্ছ্বাসিত গোটা দেশ। সোশ্যাল মিডিয়ায় উপচে পড়ছে শুভেচ্ছা বন্যা। তাকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে আমজনতা সকলেই।

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।