Saturday, August 15, 2026
দেশ

দেশের ৪ টি কেন্দ্রের উপনির্বাচনে ৩টি কেন্দ্রেই পিছিয়ে বিজেপি

কলকাতা ট্রিবিউন ডেস্ক: কর্ণাটকে ম্যাজিক ফিগার পার করেছে কংগ্রেস। দক্ষিণ ভারতের রাজ্যে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে কংগ্রেস। কর্ণাটকের ধাক্কার পাশাপাশি দেশের ৪ টি কেন্দ্রের উপ-নির্বাচনে ৩ টি কেন্দ্রেই পিছিয়ে বিজেপি বা বিজেপির সহযোগী দল।

পাঞ্জাবের জলন্ধর কেন্দ্রে এগিয়ে রয়েছেন আম আদমি পার্টির (আপ) প্রার্থী। ওড়িশায় ঝারসুগুড়ায় বিজেডি প্রার্থী এগিয়ে আছেন। উত্তরপ্রদেশের ছানবেতে পিছিয়ে রয়েছে বিজেপির জোটসঙ্গী আপনা দল। একমাত্র সুয়ারে সামান্য ব্যবধানে এগিয়ে আছে বিজেপির জোটসঙ্গী দল।

উত্তরপ্রদেশের বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে আপনা দলের (সোনেলাল) প্রার্থী রিঙ্কি বল মাত্র ৬৭ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন।