বিরাট সাফল্য ইসরোর, গগনযানের মূল ইঞ্জিনের পরীক্ষা সফল, শুভেচ্ছা জানালেন ইলন মাস্ক
চেন্নাই: বুধবার গগনযান অভিযানের রকেটের মূল ইঞ্জিনের সফল পরীক্ষা করল ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন বা ইসরো। এই সাফল্যের জন্য টুইট করে ইসরোকে অভিনন্দন জানালেন স্পেস এক্সের কর্ণধার তথা ইলেকট্রিক গাড়ি নির্মাণ সংস্থা টেসলার প্রতিষ্ঠাতা মার্কিন ধনকুবের ইলন মাস্ক।
গগনযান মিশনের অন্যতম হল ‘বিকাশ ইঞ্জিন’। দীর্ঘদিন ধরে এটির পরীক্ষা নিরীক্ষা চলছে। বুধবার বিকাশ ইঞ্জিনের তৃতীয়বারের পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হল। এদিন এই বিকাশ ইঞ্জিনের Third long-duration hot test হয়েছে। পরীক্ষায় সফল ভাবে পাশ করেছে বিকাশ ইঞ্জিন।
Congratulations! 🇮🇳
— Elon Musk (@elonmusk) July 14, 2021
বিকাশ ইঞ্জিন গগনযানের রকেট ‘জিএসএলভি-এমকে-৩’-র মূল ইঞ্জিন রয়েছে, সেখানে খুব শক্তিশালী তরল জ্বালানি রাখা। এই জ্বালানিই গগনযানকে পৌঁছে দেবে মহাকাশে। এদিন মোট ২৪০ সেকেন্ডের জন্য টেস্ট-ফায়ার করা হয় এই ইঞ্জিনটি। অভিযানের সময়ে ২৪০ সেকেন্ডই চলবে এই ইঞ্জিন।
বুধবার তামিলনাড়ুর মহেন্দ্রগিরির ইসরো প্রোপালশান কমপ্লেক্সের ইঞ্জিন টেস্ট ফেসিলিটিতে বিকাশ ইঞ্জিনের পরীক্ষা করে ইসরো। ইসরো জানিয়েছে, আশানুরূপ ভাবেই বিকাশ ইঞ্জিন কাজ করেছে। ২০১৮ সালের ১৫ আগস্ট স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় মহাকাশচারীদের মহাকাশে পাঠানোর পরিকল্পনা ঘোষণা করেন। এই মহাকাশযানের নাম দেওয়া হয় গগনযান।

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।

