Thursday, April 23, 2026
রাজ্য​

মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে নিহত আইএসএফ কর্মী মহম্মদ মহিদ্দিন মোল্লা

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ফের পঞ্চায়েত ভোটের মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ ভাঙড়ে। বৃহস্পতিবার সংঘর্ষ বাঁধে আইএসএফ–তৃণমূল কংগ্রেসের মধ্যে। রণক্ষেত্রের চেহারা নেয় ভাঙড়। মুড়ি মুড়কির মতো পড়ে বোমা।

বোমা–গুলির শব্দে আতঙ্কের পরিবেশ তৈরি হয় ভাঙড়ে। রণক্ষেত্র ভাঙড়ে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে এক আইএসএফ কর্মীর। জানা গেছে, মৃত ওই আইএসএফ কর্মীর নাম মহম্মদ মহিদ্দিন মোল্লা।