Tuesday, August 25, 2026
দেশ

ভারতের আর্থিক শ্রীবৃদ্ধি হলেও দেশের সব সীমান্ত এখনও পুরোপুরি সুরক্ষিত নয়: মোহন ভাগবত

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ভারত অর্থনৈতিকভাবে উন্নতি করেছে। কিন্তু দেশের পশ্চিম ও উত্তর সীমান্ত এখনও পুরোপুরি নিরাপদ নয় যে লোকেরা শান্তিতে ঘুমাতে পারে। শুক্রবার একটি অনুষ্ঠানে এমনটাই মন্তব্য করলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত (RSS chief Mohan Bhagwat)।

যদিও তিনি কোনও দেশের নাম নেননি। তবে মনে করা হচ্ছে পাকিস্তানের এবং চিনের কথা বলতে চেয়েছেন তিনি।

RSS প্রধান বলেন, “আমাদের দেশ আজ উন্নতি করছে। এটি সুনাম, উচ্চতা এবং সম্পদও অর্জন করছে। জনগণের মধ্যে দেশপ্রেমের জেগেছে এবং আমরা G20-এর নেতৃত্ব (সভাপতিত্ব) পেয়েছি, তবে অনেক চ্যালেঞ্জ রয়েছে।”

তিনি আরও বলেন, “আমাদের পশ্চিম ও উত্তর সীমান্ত পুরোপুরি নিরাপদ নয় যে আমরা শান্তিতে ঘুমাতে পারি। আমাদের সৈন্যদের জেগে থাকতে হবে এবং আমাদের (নাগরিকদের)ও সজাগ থাকতে হবে।”