Monday, October 5, 2026
বিনোদন

আদিপুরুষের প্রর্দশন বন্ধ না হলে ধরে নেবো ১০০ কোটি হিন্দু ঘুমিয়ে আছে: মুকেশ খান্না

কলকাতা ট্রিবিউন ডেস্ক: আদিপুরুষ সিনেমা নিয়ে দেশজুড়ে বিতর্ক অব্যাহত। এই পরিস্থিতিতে এবার গর্জে উঠলেন অভিনেতা মুকেশ খান্না। আদিপুরুষ সিনেমার ঘোরতর বিরোধিতা করলেন তিনি।

মুকেশ খান্না বললেন, “দেশের তরুণ সমাজকে এসব কি দেখাচ্ছি আমরা? এখনই আদিপুরুষের প্রদর্শন বন্ধ করা উচিত। এর বিরুদ্ধে সবার প্রতিবাদ করা উচিত। আদিপুরুষের প্রদর্শন বন্ধ না হলে ধরে নেবো দেশের ১০০ কোটি হিন্দু ঘুমিয়ে আছে।”


উল্লেখ্য, ইতিমধ্যেই আদিপুরুষ সিনেমা নিয়ে মুখ খুলেছেন দূরদর্শনের জনপ্রিয় রামায়ণ সিরিয়ালের নির্মাতা রামানন্দ সাগরের ছেলে প্রেম সাগরও। দেশজুড়ে আদিপুরুষ সিনেমা নিষিদ্ধের দাবি উঠেছে।