Monday, December 15, 2025
দেশ

জ্ঞানবাপীতে ওজুর ব্যবস্থা করার জন্য বারাণসীর জেলাশাসককে নির্দেশ সুপ্রিম কোর্টের

কলকাতা ট্রিবিউন ডেস্ক: সুপ্রিম কোর্টের তরফে বারাণসী জেলা শাসককে নির্দেশ দেওয়া হয়েছে জ্ঞানবাপী মসজিদে নামাজের আগে ওজুর (হাত, মুখ ধোয়া) ব্যবস্থা করার। জানা গেছে, রমজান মাসে জ্ঞানবাপী মসজিদ ম্যানেজমেন্ট কমিটি আবেদন করেছিল রমজানে মসজিদে উজু করার ব্যবস্থা করার। তাদের দাবিতেই সায় দিল শীর্ষ আদালত।

এদিকে, জ্ঞানবাপী মসজিদের মধ্যেই শিবলিঙ্গের অস্তিত্ব পাওয়া গিয়েছে। সমীক্ষা চালানোর সময় শিবলিঙ্গের দেখা মেলে। এরপর নিম্ন আদালত মসজিদের অন্দরের ওজুখানা ও তহ্‌খানা সিল করার নির্দেশ দিয়েছিল।

নির্দেশে বলা হয়, যেকোনো ধরণের অশান্তি এড়াতে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। মসজিদে নামাজ পড়া যাবে। পরবর্তীতে সুপ্রিম কোর্টের নির্দেশে মামলা নিম্ন আদালত থেকে বারাণসী জেলা আদালতে স্থানান্তরিত হয়। তবে ওজুখানা বন্ধ ছিল। ফলে নামাজের আগে ওজুর স্থান এবং জলের অভাব ছিল। ‘অঞ্জুমান ইন্তেজ়ামিয়া (জ্ঞানবাপী) মসজিদ কমিটি বিষয়টি নিয়ে শীর্ষ আদালতের দারস্থ হয়। এবার রমজান মাসে ওজুর জন্য ব্যবস্থা করার নির্দেশ দিল দেশের সর্বোচ্চ আদালত।