Tuesday, February 10, 2026
দেশ

আরও ৪ টি স্পেশাল টাস্ক ফোর্স ইউনিট তৈরি করছে যোগী রাজ্য উত্তরপ্রদেশ

কলকাতা ট্রিবিউন ডেস্ক: বাহিনীর সংখ্যা বাড়াতে যোগী রাজ্য উত্তরপ্রদেশ আরও ৪টি নতুন স্পেশাল টাস্ক ফোর্স ইউনিট তৈরি করছে। পাশাপাশি, আরও নতুন পদ সৃষ্টি করা হবে বলেও খবর।

আরও ৪টি নতুন স্পেশাল টাস্ক ফোর্স ইউনিট গঠনের জন্য ইতিমধ্যেই আগ্রা, গোরক্ষপুর, প্রয়াগরাজ এবং বেরেলিতে জমি অধিগ্রহনের কাজ শুরু হয়েছে। জানা গেছে, যোগী আদিত্যনাথ এই বিষয়ে অনুমতিও দিয়ে দিয়েছেন।


সরকারের তরফে ২৮৪.২২ লাখ টাকা দেওয়া হয়েছে আগ্রার জন্য, ২৫৩.৬২ লাখ গোরক্ষপুরের জন্য, ২৫৮.৮৬ লাখ প্রয়াগরাজের জন্য, ২২৮.২২ লাখ টাকা দেওয়া হয়েছে বেরেলির জন্য। এছাড়া নয়ডাতে একটি হোস্টেল তৈরির জন্য দেওয়া হয়েছে ৯৬২.১৯৩ লাখ টাকা। গাড়ি কেনার জন্য দেওয়া হয়েছে ৫৯.১৮ লাখ টাকা।