Friday, June 26, 2026
দেশ

বিরোধী শিবিরে ধাক্কা, ২০২৪ লোকসভা ভোটের আগে বিজেপির দিকে ঝুঁকছে জেডিএস

কলকাতা ট্রিবিউন ডেস্ক: বিধানসভা নির্বাচনে কর্ণাটকে জয়লাভ করেছে কংগ্রেস। এবার সামনে লোকসভা ভোট। সূত্রের খবর, লোকসভা নির্বাচনের আগে বিজেপির সঙ্গে জোট করতে চাইছে জেডিএস। এ বিষয়ে ইতিমধ্যেই কুমারস্বামীর দল বিজেপির সঙ্গে কথাবার্তা শুরু করে দিয়েছে বলে খবর।

উল্লেখ্য, কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী কুমারস্বামী (HD Kumarswamy)। বিধানসভা ভোটে ভরাডুবি হয়েছে জেডিএসের। এবার ভোটব্যাঙ্ক পুনরুদ্ধারের চেষ্টায় জেডিএস।

জেডিএস (JDS) শীর্ষ নেতৃত্বের ধারণা, বিজেপির সঙ্গে জোট করলে কর্ণাটকে কংগ্রেসকে হারানো সম্ভব। সেকারণেই লোকসভা ভোটে বিজেপির সঙ্গে একজোট হয়ে লড়তে চাইছে তাঁরা।

কুমারস্বামীর বাবা তথা প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবেগৌড়ার সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) ব্যক্তিগত সম্পর্ক ভালো। সেটাকেও কাজে লাগাতে চাইছে জেডিএস। আর লোকসভা ভোটের আগে বিজেপি-জেডিএস জোট হলে বিজেপি বিরোধী জোটে যে বড় ধাক্কা লাগবে সে কথা বলাই বাহুল্য।