Sunday, August 16, 2026
দেশ

মোদী পদবী মামলায় রেহাই পেলেন না রাহুল গান্ধী

কলকাতা ট্রিবিউন ডেস্ক: মোদী পদবী নিয়ে আপত্তিকর মন্তব্য করায় ২ বছরের কারাদণ্ড দন্ডিত হয়েছেন রাহুল গান্ধী। যার জেরে সাংসদ পদ বাতিল হয়ে গেছে রাহুল। হারিয়েছেন সরকারি বাংলো।

মানহানির মামলায় রেহাই পেলেন না রাহুল গান্ধী। মোদী পদবী নিয়ে আপত্তিকর মন্তব্য করার মামলায় রাহুল দোষী সাব্যস্ত হওয়ার উপর অন্তর্বতী স্থগিতাদেশ চেয়েছিলেন। কিন্তু তা কার্যত খারিজ হয়ে গেল।

গুজরাট হাইকোর্টের তরফে রাহুল গান্ধীর আবেদন খারিজ হয়ে যায়। বিচারপতি হেমন্ত প্রচক জানিয়েছেন, ৪ জুনের পর রাহুল গান্ধীর মোদী পদবী মানহানির মামলায় আদালতের তরফে চূড়ান্ত নির্দেশ দেওয়া হবে।