Tuesday, March 3, 2026
Latestরাজ্য​

Calcutta High Court Club Elections: কলকাতা হাইকোর্ট ক্লাবের নির্বাচনে বিরাট বড় জয় পেল বিজেপি

কলকাতা ট্রিবিউন ডেস্ক: কলকাতা হাইকোর্টের আইনজীবীদের মধ্যে রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তন। কলকাতা হাইকোর্ট ক্লাবের নির্বাচনে ১০টির মধ্যে ৭টি পদে জয় পেয়েছেন বিজেপি-সমর্থিত আইনজীবী সংগঠনের সদস্যরা। আগে এই ক্লাবের সিংহভাগ পদ ছিল তৃণমূল-সমর্থিত আইনজীবীদের হাতে। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে গেরুয়া শিবিরের উত্থানে উচ্ছসিত বিজেপি।

বিজেপির উচ্ছ্বাস

লিগ্যাল সেলের হাইকোর্ট শাখার কো-কনভেনর রিভু দত্ত বলেন, “এর আগে বার আমরা অ্যাসোসিয়েশনের বেশিরভাগ পদে জয় পেয়েছিলাম। এবার ক্লাবেও সাফল্য এল। আইনজীবীদের এই রায় বলে দিচ্ছে, বাংলায় আগামী ভোটে রাজ্যবাসী পালাবদল দেখতে চান।”

আগামী বছরের মাঝামাঝি হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের ভোট হওয়ার কথা। সেই নির্বাচনে আরও বড় জয় আসবে বলে আশাবাদী বিজেপিপন্থী আইনজীবীরা।

ক্লাবে কারা জিতলেন

হাইকোর্ট ক্লাবের আওতায় ক্রীড়া-সহ নানা সাংস্কৃতিক ও সামাজিক কর্মসূচির আয়োজন হয়ে থাকে। প্রায় ২৭০০ সদস্যের এই ক্লাবে ভোটদানের হার ছিল ৯৯.৬৮ শতাংশ। মোট ১০টি পদে ভোট হয়। ফলাফল-

সভাপতি: কল্লোল দত্ত

সহ সভাপতি: অনিন্দ্য বসু

সাধারণ সম্পাদক: অরুণ কুমার উপাধ্যায়

সহ সম্পাদক: মধু জানা

কোষাধ্যক্ষ: ব্রিজিতেশ মুখোপাধ্যায়

কার্যকরী কমিটি: ঐশ্চর্যা রাজর্ষী, পূজা শঙ্কার

এই ৭ আসনে জয় পেয়েছেন বিজেপি-সমর্থিত আইনজীবীরা।

তৃণমূলের প্রতিক্রিয়া?

হাইকোর্ট ক্লাবে বিজেপির এই বড় সাফল্য নিয়ে এখনও কোনও মন্তব্য করেনি রাজ্যের শাসকদল তৃণমূল।

রাজনৈতিক বার্তা?

হাইকোর্ট আইনজীবীদের সংগঠনগুলিতে একের পর এক জয় পেয়ে শক্তি বাড়ছে গেরুয়া শিবিরের। আদালত-সংক্রান্ত পেশাজীবীদের মধ্যে এই সাফল্য রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন পর্যবেক্ষকরা। অতীতে যেখানে তৃণমূল-ঘনিষ্ঠ গোষ্ঠী এই ক্লাবের উপর আধিপত্য বজায় রেখেছিল, সেখানে বিজেপির এই উত্থান ২০২৬ সালের বিধানসভা ভোটের আগে স্পষ্ট বার্তা দিচ্ছে বলেই মত বিশেষজ্ঞদের একাংশ।