Sunday, June 14, 2026
Latestরাজ্য​

বিজেপি ক্ষমতায় এলে মহিলাদের মাসে ৩ হাজার টাকা করে দেবে: শুভেন্দু

কলকাতা ট্রিবিউন ডেস্ক: অন্তবর্তী বাজেট পেশ করেছে তৃণমূল সরকার। এই বাজেটকে ‘দিশাহীন, মিথ্যার দলিল’ বলে অভিহিত করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অন্তবর্তী বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা আরও ৫০০ টাকা বাড়িয়েছে তৃণমূল। ফেব্রুয়ারি মাস থেকে মহিলারা মাসে ১৫০০ টাকা করে পাবেন।

পাল্টা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলেছেন, ‘বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলে মহিলাদের মাসে ৩ হাজার টাকা করে দেওয়া হবে।’