Tuesday, February 10, 2026
Latestরাজ্য​

‘ধন্যবাদ মোদীজি, উদ্বাস্তু হিন্দুদের CAA-এর আওতায় নাগরিকত্ব দেওয়ার জন্য, নতুন আইনি সুরক্ষার জন্য’

কলকাতা ট্রিবিউন ডেস্ক: বাংলাদেশে হিন্দু যুবককে পিটিয়ে-পুড়িয়ে মারার ঘটনায় ক্ষোভে ফুঁসছে গোটা ভারত। বিষয়টি নিয়ে মুখ খুললেন বহু ভারতীয়। ভারত সরকার বাংলাদেশি হিন্দুদের জন্য কী করেছে? এ বিষয়ে মুখ খুললেন বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি।

তরুণজ্যোতি তিওয়ারি লিখেছেন, ‘বাংলাদেশি হিন্দুদের CAA এর আওতায় ভারতীয় নাগরিকত্ব দেওয়া হচ্ছে। এছাড়া নতুন আইন অনুযায়ী ৩১ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত বাংলাদেশ থেকে আসা কোনো হিন্দুর বিরুদ্ধে Foreigners Act-এ মামলা হবে না।’

বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি লিখেছেন, “যারা প্রশ্ন করেন “বিজেপি বাংলাদেশি হিন্দুদের জন্য কী করেছে?” তাদের জন্য সংক্ষেপে দুটো বাস্তব তথ্য-

১. CAA (Citizenship Amendment Act)

→ বাংলাদেশের নির্যাতিত হিন্দুদের ভারতীয় নাগরিকত্বের পথ খুলে দিয়েছে।

২. Immigration & Foreigners (Exemption) Order, 2025

→ 31/12/2024 পর্যন্ত বাংলাদেশ থেকে আসা কোনো হিন্দুর বিরুদ্ধে Foreigners Act-এ মামলা হবে না—এই আইনি সুরক্ষার নিশ্চয়তা দিয়েছে।

বাকিদের ফাঁকা বুলি আর ভাঁওতা বাদ দিলাম। বিজেপি শাসিত কেন্দ্র সরকার ও মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজিকে ধন্যবাদ—নির্যাতিত হিন্দুদের পাশে দাঁড়ানোর জন্য।”

উল্লেখ্য, ২০১৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সেসমস্ত অমুসলিম ধর্মীয় নির্যাতনের কারণে ভারতে আশ্রয় নিয়েছেন তাদের সিএএ এর অধীনে ভারতীয় নাগরিকত্ব দিচ্ছে ভারত সরকার।