উঠতি মডেলদের জোর করে দেহব্যবসায় নামানোর অভিযোগ, গ্রেফতার অভিনেত্রী
কলকাতা ট্রিবিউন ডেস্ক: উঠতি মডেলদের জোর করে দেহব্যবসায় নামানোর অভিযোগে গ্রেফতার ভোজপুরি (Bhojpuri) অভিনেত্রী সুমন কুমারি। শুক্রবার তাকে গ্রেফতার করেছে মুম্বাই (Mumbai) পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মডেলদের কাজ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে জোর করে দেহব্যবসায় ঢুকিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল ওই অভিনেত্রীর বিরুদ্ধে। ৩ মডেলকে উদ্ধার করেছে পুলিশ। ঘটনার তদন্ত চলছে।
পুলিশ সূত্রে খবর, মুম্বাইয়ের গোরগাঁওয়ের রয়াল পাম হোটেলে রমরমিয়ে দেহব্যবসা চলছে। খবর পেয়ে সেখানে আচমকা হানা দেয় পুলিশ। উদ্ধার করা হয়েছে তিন মডেলকে। তারা মুম্বাইয়ে মডেলিং ও অভিনয়ের স্বপ্ন নিয়ে এসেছিলেন। তাদের জোর করে দেহব্যবসায় নামানো হয় বলে অভিযোগ।
সুমন কুমারী শিল্পপতি, ব্যবসায়ী, ধনী ব্যক্তিদের উঠতি মডেল জোগান দেওয়ার কাজ করতেন বলে অভিযোগ।
উল্লেখ্য, লায়লা মজনু, বাপ নম্বরী বেটা দশ নম্বরি-সহ বিভিন্ন ভোজপুরী সিনেমায় অভিনয় করেছেন সুমন কুমারী। হিন্দি, পঞ্জাবী, ভোজপুরী মিউজিক ভিডিওতেও কাজ করেছে সুমন কুমারী। মুম্বাইতে অভিনয়ের কেরিয়ার বানাতে গিয়ে দেহব্যবসা চক্রে যোগ দেয়।

