Friday, May 1, 2026
দেশ

‘আমরা ভারতের সমস্ত মুসলিম ভাই ও বোনদের শৃঙ্খল থেকে মুক্ত করব’, আতিককে ‘শহিদ’ অ্যাখা দিয়ে হুমকি আল-কায়দার

কলকাতা ট্রিবিউন ডেস্ক: গ্যাংস্টার আতিক আহমেদ খুনের ঘটনায় সন্ত্রাসী সংগঠন আল-কায়েদার শাখা ভারতীয় মহাদেশের আল-কায়দা ‘প্রতিশোধ’ নেওয়ার হুমকি দিয়েছে।

ঈদ-উল-ফিতরের শুভেচ্ছায় সন্ত্রাসী গোষ্ঠী একটি বার্তা পোস্ট করে আতিক এবং তার ভাই আরশাদকে ‘শহিদ’ বলে অভিহিত করেছে।

এই বার্তাটি ৭ পৃষ্ঠার একটি ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে, যা সংগঠনটির প্রচার মিডিয়া শাখা আস-সাহাব দ্বারা প্রকাশিত হয়েছে। এটি ভারতীয় মুসলিমদের ‘মুক্ত’ করার প্রতিশ্রুতিও দিয়েছে।


ম্যাগাজিনে লেখা হয়েছে, ‘আমরা অত্যাচারীর হাত আটকে দেব। সেটা হোয়াইট হাউসে হোক কিংবা দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবন বা রাওয়ালপিন্ডিতে পাক সেনার সদর দফতর।

বার্তায়, আতিক আহমেদ এবং তার ভাই আশরাফের হত্যার জন্য ক্ষোভ প্রকাশ করে এবং তাদের “শহিদ” বলে প্রশংসা করেছে।