Tuesday, October 20, 2026
Latestরাজ্য​

‘মরিচঝাঁপি হত্যাকাণ্ড, বিজন সেতু গণহত্যা.. লজ্জা হওয়া উচিত আপনাদের!’, বামেদের কড়া আক্রমণ করলেন ডাঃ নারায়ণ ব্যানার্জী

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ফের বামেদের কড়া আক্রমণ করলেন চিকিৎসক নারায়ণ ব্যানার্জী। ফেসবুকে তিনি লেখেন, “সিপিআইএম সমর্থকদের বলছি— আমার ওয়ালে এসে গালমন্দ করছেন, করুন। আমি আপনাদের পাত্তা দিই না। কিন্তু দেশদ্রোহী কথাবার্তা বলে বা ককরোচদের সমর্থন করে আমার ওয়ালে জ্ঞান দিতে এলে, আপনাদের কিন্তু আমি ছেড়ে কথা বলব না।

নিজেরা আজ ৫% ভোটও পান না, তবুও আপনাদের শিক্ষা হয়নি!

চোরবাগানে একটা অত্যন্ত দুঃখজনক ঘটনা ঘটল। আপনাদের কোনও নেতা একটুও সাহায্য করতে এগিয়ে এলেন না। অথচ আপনারা ফেসবুকে জ্ঞান দিতে চলে এলেন!

আচ্ছা, আপনারা তো আমেরিকাবিরোধী! তাহলে আমেরিকার তৈরি ফেসবুক, হোয়াটসঅ্যাপ ব্যবহার করছেন কেন?

আপনারা সাধারণ মানুষের থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। কেরালাতেও মানুষ আপনাদের ছুড়ে ফেলে দিয়েছে। তবুও আপনারা ভদ্র, সভ্য হতে শিখবেন না? আপনাদের দেখে সত্যিই লজ্জা লাগে!

আপনাদের রাজনৈতিক ইতিহাসের দিকে একবার তাকান—

১৯৭৯ — মরিচঝাঁপি হত্যাকাণ্ড।

১৯৮১ — বিজন সেতু গণহত্যা।

১৯৯১ — অনিতা দেওয়ান গণধর্ষণ।

১৯৯৮ — কেশপুরের ঘটনা।

২০০৩ — ডাঃ সুশীল পাল হত্যা।

২০০৭ — নন্দীগ্রাম গণহত্যা।

২০১১ — নেতাই গণহত্যা।

এই সমস্ত রক্তাক্ত ইতিহাসের দায় নিয়ে আপনারা আবার বিজেপিকে নীতি-নৈতিকতার জ্ঞান দিতে আসেন কোন মুখে?

আগে নিজেদের ইতিহাসের দিকে তাকান, তারপর অন্যকে জ্ঞান দেবেন।

আপনাদের নিজেদের হাতই রক্তে রাঙানো। তাই বিজেপিকে জ্ঞান দিতে আসার আগে নিজেদের রাজনৈতিক অতীতের হিসাব দিন।

লজ্জা হওয়া উচিত আপনাদের!

ডাঃ নারায়ণ ব্যানার্জী”