Wednesday, August 26, 2026
Latestরাজ্য​

‘টিপু সুলতান ৮০০ ব্রাহ্মণকে হত্যা করেছিলেন, আমি একাই ৮ কোটি মারতে পারব’, হুমকি যুবকের

কলকাতা ট্রিবিউন ডেস্ক: পশ্চিমবঙ্গের বাসিন্দা বাদশাহ এসকে-র আপলোড করা একটি ভিডিওকে ঘিরে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে ওই যুবককে অস্ত্র হাতে প্রকাশ্য হুমকি দিতে দেখা গেছে।

ভিডিওটিতে বাদশাহ বলেন, “টিপু সুলতান ৮০০ ব্রাহ্মণকে হত্যা করেছিলেন, আমি একাই ৮ কোটি মারতে পারব, ** ** শক্তি দেখিয়ে দেব।”


এই মন্তব্য ঘিরে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা। সমাজমাধ্যমে অনেকেই এই বক্তব্যকে সরাসরি সহিংসতার উস্কানি ও প্রকাশ্য হুমকি বলে অভিযোগ করছেন।

অবিলম্বে তদন্তের দাবি উঠেছে। কর্তৃপক্ষকে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি উঠেছে।