৬ বাংলাদেশি এবং ১০ রোহিঙ্গাকে পুশব্যাক করলো অসম
কলকাতা ট্রিবিউন ডেস্ক: অবৈধ অনুপ্রবেশ রোধে অসম প্রশাসনের তৎপরতা আরও একবার স্পষ্ট হল। ১৪ নভেম্বর ৬ বাংলাদেশি নাগরিক এবং ১০ রোহিঙ্গাকে পুশব্যাক করলো অসম কর্তৃপক্ষ।
অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই অভিযানের প্রশংসা করে বলেন, “আরও একটি নিখুঁত ও মসৃণ অভিযান! ৬ বাংলাদেশি এবং ১০ রোহিঙ্গাকে নিরাপদে ফেরত পাঠানো হয়েছে। সীমান্ত নিরাপদ আছে, টিম সতর্ক রয়েছে।” তিনি অপারেশনটিকে সিনেমার ‘Mission Impossible’-এর দৃশ্যের সঙ্গে তুলনা করে প্রশাসনের দক্ষতা তুলে ধরেন।
Another smooth operation! 🚧
Six Bangladesh nationals and ten Rohingyas safely sent back through Gate 39 at 00:30 hrs, as clean and precise as a Mission Impossible scene.
Assam’s borders stay secure, our team stays vigilant, and no multiverse anomaly detected. pic.twitter.com/HJDRyaGKqf
— Himanta Biswa Sarma (@himantabiswa) November 14, 2025
এক কর্মকর্তা জানান, রাজ্যের সর্বোচ্চ অগ্রাধিকার হচ্ছে অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ করা। তিনি বলেন, “আমাদের দল ২৪ ঘণ্টা সতর্ক। নিয়মিত নজরদারির সময়ই এদের আমরা সনাক্ত করি।”
অসমের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় রুটিন চেকিংয়ের সময় এই ১৬ জনকে শনাক্ত করা হয়। পরে বিএসএফ-এর সহযোগিতায় নির্ধারিত সীমান্ত গেটে নিয়ে গিয়ে নিয়ম অনুযায়ী ফেরত পাঠানো হয়।
রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, বিগত কয়েক মাসে রাতের টহল, প্রযুক্তি–নির্ভর নজরদারি, এবং একাধিক নিরাপত্তা সংস্থার সমন্বয় আরও জোরদার করা হয়েছে। প্রশাসনের মতে, জাতীয় নিরাপত্তা এবং অঞ্চলের জনসংখ্যাগত স্থিতিশীলতা বজায় রাখতে কার্যকর সীমান্ত ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এর আগে, মাসের শুরুতেই ১৬ জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে ফেরত পাঠায় পুলিশ। তারা নথিপত্র ছাড়া অসমে প্রবেশ করেছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাঁদের সীমান্তবর্তী এলাকা থেকে ফেরত পাঠায়।
কর্তৃপক্ষ জানিয়েছে, এই ধরনের অনুপ্রবেশ চক্রের সহযোগীদের শনাক্ত করতে তদন্ত চলছে। রাজ্যের নিরাপত্তা সংস্থাগুলি যে কোনও অনুপ্রবেশ রুখতে সর্বদা প্রস্তুত, তা আবারও স্পষ্ট হল ধারাবাহিক সফল অভিযানগুলির মাধ্যমে।


