Saturday, May 2, 2026
রাজ্য​

নিয়োগ দুর্নীতি মামলায় এবার সায়নী ঘোষকে তলব করলো ইডি

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ফের দুর্নীতি মামলায় নাম জড়াল টলিউডের। এবার তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষকে (Saayoni Ghosh) তলব করলো ইডি। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সায়নীকে তলব করেছে ইডি।

ইডি সূত্রে খবর, সায়নীকে শুক্রবার সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। জানা গেছে, কুন্তল ঘোষের সম্পত্তি সংক্রান্ত বিষয়ে তদন্ত করতে গিয়ে উঠে আসে সায়নী ঘোষের নাম। এই সম্পত্তি কেনাবেচাতেও নাম জড়িয়েছে সায়নীর। এ বিষয়ে জানতে এবার সায়নীকে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি।

মঙ্গলবার সন্ধ্যায় সায়নী ঘোষকে নোটিশ পাঠায় ইডি। আগামী শুক্রবার সকাল ১১টায় তাকে হাজিরা দিতে বলা হয়েছে। এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও মন্তব্য করেননি সায়নী।