Friday, April 17, 2026
রাজ্য​

‘বিজেপি বাংলায় ক্ষমতায় এলে এই পুলিশকে দিয়েই তৃণমূল নেতাদের এনকাউন্টার করাবো’, হুঙ্কার বিজেপি বিধায়কের

কলকাতা ট্রিবিউন ডেস্ক: বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলে উত্তরপ্রদেশের মতো বাংলাতেও এনকাউন্টার হবে। পঞ্চায়েত ভোটের আগে এমনটাই জানালেন বিজেপি বিধায়ক স্বপন মজুমদার।

শনিবার সন্ধ্যায় বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার বলেন, “হুঁশিয়ারি দিয়ে যেতে চাই। দু-চারটে চুনোপুঁটি তৃণমূলের ঝান্ডা ধরে ফুলেফেঁপে উঠেছে।”

কেন্দ্রীয় বাহিনী সম্পর্কে বিজেপি বিধায়ক বলেন, “সামনের নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী থাকবে বুথে বুথে। স্ট্রংরুম, গণনায় থাকবে। কাউকে ভয় পাওয়ার নেই। ভয় দেখাতে এলে পাল্টা ভয় দেখান আপনারা।”

এরপরই হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “এই নির্বাচনে বিজেপি জিতবে। আর বিজেপি জিতলে চোর ডাকাতরা বাড়ি ঢোকার সাহস পাবে না। আর যারা ধমকাচ্ছে, পুলিশকে দিয়ে চমকাচ্ছে। ক্ষমতায় আসলে তাঁদেরই পুলিশকে দিয়ে এনকাউন্টার করাবো।”