Tuesday, March 10, 2026
কলকাতা

নির্বাচনী নথি বিকৃতির অভিযোগ, পঞ্চায়েত ভোটেও এবার CBI তদন্তের নির্দেশ হাইকোর্টের

কলকাতা ট্রিবিউন ডেস্ক: এবার পঞ্চায়েত নির্বাচনে সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। অভিযোগ, প্রার্থীর চেক লিস্টে কারচুপি করা হয়েছে। বিকৃত করা হয়েছে নির্বাচনের নথি।

বিচারপতি অমৃতা সিনহা বলেন, ‘এটা কোনওভাবে মেনে নেওয়া যায় না। যেসব আধিকারিকদের বিরুদ্ধে অভিযোগ, তারা রাজ্য সরকারের কর্মচারী। তাই রাজ্যের হাতে তদন্তভার দেওয়া উচিত হবে না। সিবিআইকে তদন্তভার দেওয়া হলো।’