Thursday, April 30, 2026
আন্তর্জাতিক

অগ্নিগর্ভ পাকিস্তান, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ইন্টারনেট পরিষেবা, সোশ্যাল মিডিয়া

কলকাতা ট্রিবিউন ডেস্ক: পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতারের ঘটনায় অগ্নিগর্ভ গোটা পাকিস্তান। দেশটির বিভিন্ন জায়গায় তীব্র অশান্তির খবর। এই পরিস্থিতিতে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় পাকিস্তান টেলিযোগাযোগ কর্তৃপক্ষকে (পিটিএ) দেশব্যাপী মোবাইল ব্রডব্যান্ড সেবা বন্ধ করার নির্দেশ দিয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, পাকিস্তানে কাজ করছে না ইউটিউব, টুইটার, ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যম।

উল্লেখ্য, মঙ্গলবার ইমরান খানকে গ্রেফতার করা হয়। শ’ খানেক পাক রেঞ্জার্স ইমরান খানকে টানতে টানতে নিয়ে তায়। এরপর পাকিস্তানের বিভিন্ন স্থানে অশান্তি ছড়ায়।

পরিস্থিতি সামাল দিতে পাকিস্তানে মোবাইলের ব্রডব্যান্ড সেবা বন্ধ করে দেওয়া হয়। ফেসবুক, টুইটার, ইউটিউব সহ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি বন্ধ করে দেওয়া হয়।