Thursday, June 25, 2026
কলকাতা

অমর্ত্য সেনকে উচ্ছেদের নোটিশে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল হাইকোর্ট

কলকাতা ট্রিবিউন ডেস্ক: অমর্ত্য সেনের সঙ্গে জমিজট মামলায় আদালতে ধাক্কা খেল বিশ্বভারতী কর্তৃপক্ষ। কলকাতা হাইকোর্টের বিচারপতি বিভাসরঞ্জন দে উচ্ছেদের নোটিশে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করলেন।

বিচারপতি বিভাসরঞ্জন দে’র নির্দেশ, বীরভূমের জেলা জজ আদালতে মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোনও পদক্ষেপ নিতে পারবে না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

উল্লেখ্য, সম্প্রতি বিশ্বভারতী অমর্ত্য সেনকে উচ্ছেদের নোটিশ পাঠায়। ৬ মে’র মধ্যে জমি খালি না করলে বিশ্বভারতী কর্তৃপক্ষ প্রয়োজনে বল প্রয়োগ করার হুঁশিয়ারিও দেয়। উচ্ছেদে স্থগিতাদেশ চেয়ে আদালতের দ্বারস্থ হন নোবেলজয়ী অর্থনীতিবিদ।