Tuesday, March 3, 2026
কলকাতা

‘দল আমার পাশেই আছে’, বললেন নিয়োগ দুর্নীতি কান্ডে ধৃত জীবনকৃষ্ণ সাহা

কলকাতা ট্রিবিউন ডেস্ক: গত ১৭ এপ্রিল নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার করা হয়েছে বড়ঞার তৃণমূল (TMC) বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে (Jibankrishna Saha)। অভিযোগ, চাকরি দেওয়ার নামে সাধারণ মানুষের থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছিলেন তিনি। বর্তমানে সিবিআই হেফাজতেই রয়েছেন তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ।

রবিবার সিবিআই হেফাজতে মেয়াদ শেষ হওয়ার কথা। তার আগে শনিবার সকালে নিজাম প্যালেস থেকে এসএসকেএম হাসপাতালে নিয়ে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এরপর তাকে আদালতে তোলা হয়।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে জীবনকৃষ্ণ বলেন, “আমি কোনও অন্যায় করিনি। তাই দুর্যোগের এই সময়েও দল আমার পাশেই রয়েছে।”

তিনি আরও বলেন, “এখনও পর্যন্ত কি আমার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে? আগে অভিযোগ প্রমাণিত হোক তারপর এই বিষয়ে কথা বলা যাবে।”