Saturday, May 2, 2026
আন্তর্জাতিক

পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলকে ঘুষ দেওয়ার অভিযোগে গ্রেফতার ডোনাল্ড ট্রাম্প

কলকাতা ট্রিবিউন ডেস্ক: আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রেফতার। মঙ্গলবার তাকে গ্রেফতার করেছে নিউ ইয়র্ক পুলিশ। আমেরিকার ইতিহাসে এমন ঘটনা এই প্রথম। ট্রাম্প ছাড়া আর কোনও মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে ফৌজদারী মামলা হয়নি।

জানা গেছে, মঙ্গলবার ম্যানহাটান ক্রিমিনাল কোর্ট যান ট্রাম্প। কোর্টেই গ্রেফতার করা হল তাকে।

ট্রাম্পের বিরুদ্ধে পর্নতারকা স্টর্মি ড্যানিয়েলকে ঘুষ দেওয়ার অভিযোগ উঠেছে। ২০০৬ সালে স্টর্মির সঙ্গে দেখা হয় ট্রাম্পের। ট্রাম্পের বয়স তখন ৬০। এর ৪ মাস আগেই পুত্র সন্তানের জন্ম দেন ট্রাম্পের তৃতীয় স্ত্রী মেলানিয়া। স্টর্মি ড্যানিয়েল জানিয়েছেন, ট্রাম্পের সঙ্গে শারীরিক সম্পর্ক হয় তার। অভিযোগ, ২০১৬ সালে যখন ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হন, তখন বিষয়টি চেপে যেতে ড্যানিয়েলকে ১ লাখ ৩০ হাজার ডলার দিয়েছিলেন ট্রাম্পের আইনজীবী।