Thursday, September 24, 2026
রাজ্য​

ফের দিল্লিতে তলব করা হলো অনুব্রত কন্যা সুকন্যাকে

কলকাতা ট্রিবিউন ডেস্ক: বুধবার জেরার জন্য দিল্লিতে তলব করা হয়েছিল অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যাকে। কিন্তু হাজিরা এড়িয়ে যান তিনি। নিজের আইনজীবির মাধ্যমে চিঠি পাঠিয়ে দেন। এবার জানা গেল, ফের তাকে তলব করেছে ইডি।

সূত্রের খবর, ই-মেল মারফত সুকন্যাকে তলব করা হয়েছে। আগামী ২০ মার্চের মধ্যে ইডির দফতরে হাজিরা দিতে বলা হয়েছে তাকে। তবে সুকন্যা যাবেন কিনা তা জানা যায়নি।