Thursday, April 30, 2026
দেশ

মহরমে তাজিয়া জুলুসে নিষেধাজ্ঞা জারি করল যোগী সরকার

লখনউ: মরহুমের অনুষ্ঠানে ওপর একাধিক নিষেধাজ্ঞা আরোপ করেছে উত্তরপ্রদেশ সরকার। করোনা পরিস্থিতির কারণেই এই নিষেধাজ্ঞা বলে জানিয়েছে যোগী প্রশাসন। নিষেধাজ্ঞা অনুযায়ী, আগামী ১৯ আগস্ট থেকে সব রকমের জুলুস বের করা যাবে না।

এ বিষয়ে ডিজিপি অফিস নির্দেশিকা জারি করেছে। তাতে বলা হয়েছে, শিয়া সম্প্রদায়কে তবারা পড়তে হবে। কিছু অসামাজিক উপাদান পশু ও ঘুড়ির পিঠে উড়ে উড়ে এমন কিছু লেখা যা সুন্নি সম্প্রদায়ের জন্য আপত্তিকর। যাতে শান্তি নষ্ট না হয় তাই এইসমস্ত কার্যকালাপ থেকে বিরত থাকতে হবে।

যোগী প্রশাসনের এই সিদ্ধান্তে ক্ষুদ্ধ মুসলিম সমাজ। মাওলানা কালবে সিবতেন নূরী বলেন, পুলিশ প্রশাসনের নির্দেশিকা শিয়া সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। মহরম ও শিয়া সম্প্রদায়ের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করা হয়েছে।

মাওলানা কালবে সিবতেন নূরী নির্দেশিকার খসড়া পরিবর্তনের দাবি জানান। খসড়া প্রস্তুতকারীদের তদন্তের দাবিও জানান তিনি। বকরি ঈদেও উত্তরপ্রদেশে কড়া বিধিনিষেধ জারি করা হয়েছিল।

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।