Thursday, April 30, 2026
দেশ

দলবেঁধে রাস্তা পার হচ্ছে ৩০০০ কৃষ্ণসার হরিণ, ‘অসাধারণ’ ভিডিও শেয়ার প্রধানমন্ত্রীর

গান্ধীনগর: রাস্তা পার হচ্ছে একদল কৃষ্ণসার হরিণের দল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমনই একটি চমৎকার ভিডিও শেয়ার করলেন। টুইটারে মূল ভিডিওটি টুইট করে গুজরাটের ডিপার্টমেন্ট অফ ইনফর্মেশন। চমৎকার ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

জানা গেছে, ভিডিওটি ভাবনগর ব্লাকডাক ন্যাশনাল পার্কের। ভিডিওতে দেখা যায়, পার্কের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে যাচ্ছে প্রায় ৩০০০ কৃষ্ণসার হরিণ। সেই ভিডিওটি শেয়ার করে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘অসাধারণ’। তবে শুধু প্রধানমন্ত্রী নয় হাজার হাজার মানুষ ভিডিওটি দেখে মুগ্ধ হয়েছেন।


ভাবনগর জাতীয় উদ্যানের অধিকর্তা অঙ্কুর প্যাটেল জানান, জাতীয় উদ্যানে ৩০০০ থেকে ৪০০০ কৃষ্ণসার হরিণ রয়েছে। ধোলেরা- ভাবনগর মহাসড়কের পুলিশ চেকপোস্টে অবস্থানরত জিআরডি জওয়ানরা কয়েকদিন আগে ভিডিওটি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন।

একটা সময় ভারতের উত্তর-পূর্ব অংশ ছাড়া ভারতের সর্বত্রই কৃষ্ণসার হরিণ ব্যাপক হারে দেখা যেত। কিন্তু বর্তমানে বনাঞ্চল ধ্বংস এবং চোরাশিকারের ফলে কৃষ্ণসার হরিণের সংখ্যা দ্রুত কমে যাচ্ছে। বর্তমানে মহারাষ্ট্র, পাঞ্জাব, ওড়িশা, রাজস্থান, হরিয়ানা, গুজরাট, অন্ধপ্রদেশ, তামিলনাড়ু এবং কর্নাটকে এদের দেখা মেলে। মধ্য ভারতেও অল্প কিছু সংখ্যক কৃষ্ণসার হরিণ রয়েছে।

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।