Sunday, March 15, 2026
দেশ

‘কখনও হাল ছেড়োনা বন্ধু… হতাশা পেরিয়ে জীবনকে ভালবাসো’

করোনার দ্বিতীয় ঢেউয়ে শোচনীয় অবস্থা গোটা দেশের। প্রতিনিয়ত আক্রান্তের সংখ্যা বাড়ায় অক্সিজেন ও হাসপাতালের বেডের সংকট দেখা দিয়েছে যার ফলে চিকিৎসার অভাবে অনেক মানুষকে প্রাণ হারাতে হচ্ছে এই পরিস্থিতিতে করোনা আক্রান্ত দিল্লির এক তরুণীকে হাসপাতালের বেডে বসে ‘ডিয়ার জিন্দেগি‘ গানের সাথে তাল মেলাতে দেখা যায়। মুখে অক্সিজেন মাস্ক উঠে দাঁড়ানোর ক্ষমতা নেই তাঁর। তবে তাঁর জীবনী শক্তি দেখে অন্যান্য করোনা আক্রান্ত রোগীরা জীবন যুদ্ধে টিকে থাকার সাহস পায়। সেই তরুণী আর নেই। করোনার থাবায় প্রাণ হারিয়েছে সে।

সম্প্রতি এক চিকিৎসক টুইট করেন একটি ভিডিওটি ভাইরাল ওই ভিডিওতে দেখা যায়, হাসপাতালের বেডে বসে এক তরুণী অক্সিজেন মাস্ক পরে ডিয়ার জিন্দেগিগানের সাথে তাল মেলাচ্ছেন ওই তরুণীর বয়েস ৩০ বছর। এমার্জেন্সি ওয়ার্ডে এনআইভি সাপোর্টে ছিলেন তিনি। ডাঃ মণিকা লঙ্ঘে টুইটারে ক্যাপশনে লিখেছিলেন, মেয়েটা আজ গান শুনতে চেয়েছিল। অনুমতি দিলাম। ওঁ শেখালো কখনও হাল ছেড়ো না।

জানা যায়, করোনা আক্রান্ত হওয়ায় পর একের পর এক হাসপাতালে ঘুরেও প্রথমে বেড পাননি ওই যুবতী এরপর অনেক কষ্টে বেড পান তিনি৷ গত ১৫ দিন ধরে চিকিৎসা চলছিল তাঁর। ওই তরুণীর শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটতে থাকে। সোশ্যাল মিডিয়ার ওই ভিডিওটি দেখে অনেক মানুষ তাঁর সুস্থ হয়ে ওঠার জন্য প্রার্থনা করে কিন্তু চিকিৎসকদের সব চেষ্টাকে বৃথা করে দিয়ে জীবন যুদ্ধে হেরে গেলেন ওই যুবতী। ‘লাভ ইউ জিন্দেগি’ গানের সাথে তাল মিলিয়ে ওই তরুণীর বার্তা ছিল, কখনও হাল ছেড়োনা বন্ধু… ৷ হতাশা পেরিয়ে জীবনকে ভালবাসো’৷