Saturday, March 14, 2026
খেলা

করোনার বিরুদ্ধে লড়াইয়ে সামিল হল পাঞ্জাব কিংস

চণ্ডীগড়: করোনার দ্বিতীয় ধাক্কায় শোচনীয় অবস্থা গোটা দেশের। ভারতের করোনা যুদ্ধে ইতিমধ্যেই সামিল হয়েছে রাজস্থান রয়্যালস ও দিল্লি ক্যাপিটালস। এবার সেই দলে নাম লেখালো পাঞ্জাব কিংস (Punjab Kings)।

শুক্রবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে মাঠে নামার আগে পাঞ্জাব ফ্র্যাঞ্চাইজ ঘোষণা দেয়, তাঁরা দেশজুড়ে করোনা আক্রান্তদের অক্সিজেন কনসেনট্রেটরের (Oxygen Concentrator) জোগান দেবে।

পাঞ্জাব কিংস টুইটে জানায়, ভারতের বর্তমান করোনা পরিস্থিতিতে পাঞ্জাব কিংস সারা ভারতে অক্সিজেন কনসেনট্রেটরের জোগান দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। রাউন্ড টেবিল ইন্ডিয়ার সঙ্গে যৌথভাবে তাঁরা এই কাজ করবে বলে জানা গিয়েছে।

পাশাপাশি, পাঞ্জাব ফ্র্যাঞ্চাইজির তরফে সকলের কাছে আবেদন জানানো হয়, যার যেভাবে সম্ভব এই কঠিন সময়ে সকলে যেন করোনার বিরুদ্ধে ভারতের লড়াইয়ে সামিল হন। কেননা, লড়াইয়ে সকলে সামিল হলে তবেই মহামারিকে হারানো সম্ভব।

পাঞ্জাবের ক্যারিবিয়ান তারকা নিকোলাস পুরান ব্যক্তিগতভাবে ভারতের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন, আইপিএল পারিশ্রমিকের একটা অংশ করনা ত্রাণে দান করবো।

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।