Monday, December 15, 2025
দেশ

কর্ণাটকে ২০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার

কলকাতা ট্রিবিউন ডেস্ক: বিধানসভা নির্বাচনে জিতে ক্ষমতায় এসেই বড় ঘোষণা করলো কর্ণাটকের কংগ্রেস সরকার। রাজ্যের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া ঘোষণা করেছেন, কর্ণাটকে এবার ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ফ্রিতেই দেওয়া হবে।

সিদ্দারামাইয়া জানিয়েছেন, ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুতের দাম দিতে হবে না। এমনকি যারা ভাড়া বাড়িতে থাকেন, তাদেরও ২০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ সরবারহ করা হবে।