Sunday, March 15, 2026
দেশ

পুলওয়ামায় জঙ্গিদের গুলিতে নিহত কাশ্মীরি পণ্ডিত

কলকাতা ট্রিবিউন ডেস্ক: উপত্যকায় জঙ্গিদের গুলিতে নিহত এক কাশ্মীরি পণ্ডিত। নিহত ব্যক্তির নাম সঞ্জয় পণ্ডিত (৪০)। তিনি একটি ব্যাঙ্কে নিরাপত্তা রক্ষীর কাজ করতেন।

জানা গেছে, রবিবার জম্মু-কাশ্মীরের পুলওয়ামার আচান এলাকায় জঙ্গিদের গুলিতে গুরুতর আহত হন ওই কাশ্মীরি পণ্ডিত। গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত ব্যক্তি বাজার করতে গিয়েছিলেন। তখনই তাঁকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। এই ঘটনার ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এই ঘটনার পরে ওই এলাকায় নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। জঙ্গিদের খোঁজে তল্লাশি চলছে।