Sunday, March 15, 2026
কলকাতা

একাধিক বয়ফ্রেন্ড, রাত বাড়তেই ফ্লার্টে উদ্দাম পার্টি, অতিষ্ঠ ছিলেন পড়শিরা

কলকাতা ট্রিবিউন ডেস্ক: নিয়োগ দুর্নীতি কান্ডে এই মুহূর্তে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন হৈমন্তী গঙ্গোপাধ্যায়। সিবিআই সূত্রে পাওয়া খবরে অনুযায়ী, নিয়োগ দুর্নীতির আরেক ‘গ্ল্যামার গার্ল’ অর্পিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে হৈমন্তীর অনেকটাই মিল রয়েছে। তাঁর মতো হৈমন্তীও একজন মডেল-অভিনেত্রী।

হৈমন্তীর ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, একাধিক বয়ফ্রেন্ড, দামি গাড়ি, পাঁচতারা হোটেলে দেদার পার্টি— উদ্দাম জীবনযাত্রাতেই অভ্যস্ত ছিলেন হৈমন্তী।

সিবিআইয়ের দাবি, হৈমন্তী প্রায়শই মুম্বাইয়ে যাতায়াত করতেন। সেখানে রয়েছে তার একটি প্রযোজনা সংস্থা।

মধ্যবিত্ত পরিবারের মেয়ে হৈমন্তী। বাবা চাকরি করতেন রেলে। ছোট থেকেই গ্ল্যামার দুনিয়ার প্রতি ঝোঁক ছিল হৈমন্তীর। গোপাল দলপতিকে বিয়ে করেন। তবে অগণিত পুরুষসঙ্গী ছিল নাকি তার। রাত হতেই উদ্দাম পার্টি। তার উপরে অতিষ্ঠ ছিল পড়শিরা।