Sunday, March 15, 2026
বলিউড

অস্কারে ঠাঁই পেল ‘দ্য কাশ্মীর ফাইলস’

কলকাতা ট্রিবিউন ডেস্ক: গত বছরে বক্স অফিসে রেকর্ড ব্যবসা করেছিল পরিচালক বিবেক অগ্নিহোত্রীর ছবি ‘দ্য কাশ্মীর ফাইলস’। এবার ‘দ্য কাশ্মীর ফাইলস’ সিনেমার মুকুটে নয়া পালক। ২০২৩ সালের অস্কারের শর্ট লিস্টে ‘দ্য কাশ্মীর ফাইলস’। অস্কার কর্তৃপক্ষের তরফে এই খবর জানানো হয়েছে।

এই খবর সামনে আসতেই উচ্ছাসিত পরিচালক বিবেক। টুইট করে উচ্ছাস প্রকাশ করেছেন তিনি।

তবে শুধু ‘দ্য কাশ্মীর ফাইলস’ নয়, অস্কারের তালিকায় জায়গা পেয়েছে ‘গঙ্গুবাঈ’, ‘আরআরআর’, ‘কান্তারা’, ‘ছেল্লো শো’।