Monday, April 13, 2026
দেশ

অমিত শাহ বুধবার সংসদে এলে আমি মাথা মুড়িয়ে ফেলব: ডেরেক ও’ব্রায়েন

নয়াদিল্লি: জ্বালানির দাম বৃদ্ধি, পেগাসাস ইস্যু নিয়ে উত্তাল সংসদ। তীব্র হট্টগোলের কারণে ব্যাহত হচ্ছে বাদল অধিবেশন। এই পরিস্থিতি দিল্লিতে নাবালিকাকে ধর্ষণের ঘটনায় কেন্দ্রীয় সরকারের ওপর চাপ বাড়ালো বিরোধীরা। একাধিক ইস্যুতে মুখে কুলুপ এঁটেছেন
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে সুর চড়ালেন
রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের দলনেতা ডেরেক ও’ব্রায়েন।

তিনি বলেন, বুধবার যদি অমিত শাহ সংসদে আসেন, তাহলে নাকি তিনি নিজের মাথা মুড়িয়ে ফেলবেন। মোদী এবং শাহকে বিঁধে ডেরেকের কটাক্ষ, প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রীকে কখনই সংসদে আসতে দেখি না। অমিত শাহের নিখোঁজ হওয়ার নোটিশ জারি করছি। দায়িত্বশীল বিরোধী হিসেবে এটা অবশ্যই করা উচিত।

গত রবিবার দিল্লি ক্যান্টনমেন্ট এলাকায় এক নাবালিকাকে গণধর্ষণ করে খুনের অভিযোগ উঠেছে। এমনকি, ওই নাবালিকার পরিবারের অনুমতি ছাড়াই তার দেহ শশ্মানের চুল্লিতে দাহ করা হয়েছে বলেও অভিযোগ। এই ঘটনায় মূল অভিযুক্ত শ্মশানের পুরোহিত-সহ তার সঙ্গীদের গ্রেফতার করেছে দিল্লি পুলিশ।

খোদ রাজধানীর বুকে ঘটে যাওয়া এই ঘটনায় তোলপাড় ঘোটা দেশ। তবে এ বিষয়ে কেন্দ্রের তরফে এখনও কোনও বিবৃতি আসেনি। তা নিয়ে অমিত শাহকে আক্রমণ করলেন ডেরেক।

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।