Tuesday, March 10, 2026
কলকাতা

‘বাংলায় এনআরসি করতে দেব না, তৃণমূলের ওপর ভরসা রাখুন,’ ইদে বিজেপিকে বিঁধে লড়াইয়ের বার্তা মমতার

কলকাতা ট্রিবিউন ডেস্ক: শনিবার রেড রোডের অনুষ্ঠান থেকে ইদের শুভেচ্ছা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি, এনআরসি ইস্যুতে বিজেপিকে বিঁধলেন মুখ্যমন্ত্রী। বার্তা দিলেন সংখ্যালঘুদের পাশে থাকার।

মমতা বলেন, “সকলে শান্তিতে থাকুন। আমরা অশান্তি চাই না। শান্তি চাই। গদ্দারদের সঙ্গে লড়াই করতে হচ্ছে। মাথা ঝোঁকাব না! বাংলায় অশান্তি ছড়ানোর চেষ্টা করছে বিজেপি।”


মমতা আরও বলেন, “আমরা দেশকে ভাগ নাহতে দেব না। প্রয়োজনে জীবন দিয়ে দেব। কিন্তু দেশকে ভাগ হতে দেব না। শান্তিতে থাকুন। কারও প্ররোচনায় পা দেবেন না।”

মমতার অভিযোগ, “বিভেদের রাজনীতি করছে বিজেপি। তবে এভাবে ভেঙে দেশের নেতা হওয়া যায় না। বাংলায় টাকা দিয়ে মুসলিম ভোট কেনার চেষ্টাও করছে বিজেপি।”