ইতিহাস গড়ে ব্রোঞ্জ পদক জিতলেন পিভি সিন্ধু
টোকিও: অলিম্পিকে ব্রোঞ্জ জিতলেন ভারতের ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু (PV Sindhu)। রবিবার অলিম্পিকে বিশ্বের ৯ নম্বর ব্যাডমিন্টন তারকা চিনের হে বিং জিয়াওকে স্ট্রেট গেমে হারিয়ে ব্রোঞ্জ জিতলেন তিনি। সিন্ধু ম্যাচ জিতেজেন ২১-১৩, ২১-১৫ ব্যবধানে। তবে শুধু ব্রোঞ্জ জেতাই নয়, ভারতের প্রথম মহিলা ক্রীড়াবিদ হিসেবে টানা দু’টি অলিম্পিকে পদক জয় করে ইতিহাস গড়লেন তিনি।
সেমিফাইনালে বিশ্বের এক নম্বরের কাছে হেরে সোনা এবং রুপোর দৌড় থেকে বাদ পড়ে যান সিন্ধু। সেই ম্যাচের ২৪ ঘণ্টার মধ্যেই স্ট্রেট গেমে ব্রোঞ্জ জিতলেন সিন্ধু।
উল্লেখ্য, বছর পাঁচ আগে রিও অলিম্পিকে প্রথম ভারতীয় মহিলা হিসেবে ব্যাডমিন্টনের ফাইনালে খেলেন সিন্ধু। সেবার রুপো জিতছিলেন সিন্ধু। ফাইনালে স্পেনের ক্যারোলিনা মারিনের কাছে হেরে যান সিন্ধু।
এবারের টোকিও অলিম্পিকে বিশ্বের এক নম্বর ব্যাডমিন্টন তারকা তাইপের তাই জু ইংয়ের কাছে ২১-১৮, ২১-১২ ব্যবধানেরে হেরে যান সিন্ধু।

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।

