Monday, April 13, 2026
দেশ

রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

নয়াদিল্লি: আগস্টে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সভাপতিত্ব করবে ভারত। সোমবার তথা ২ আগস্ট থেকেই দায়িত্ব পালন করবে ভারত। তার আগে শুক্রবারই দায়িত্বভার বুঝে নিয়েছে ভারত। রবিবার রাষ্ট্রসংঘে ভারতের প্রাক্তন রাষ্ট্রদূত সৈয়দ আকবরুদ্দিন জানিয়েছেন, রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের একটি বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যা রীতিমতো ইতিহাস গড়তে চলেছে। কেননা এই প্রথম ভারতের কোনও প্রধানমন্ত্রী রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সভাপতিত্ব করতে চলেছেন।

এদিন সৈয়দ আকবরউদ্দিন টুইটে লিখেছেন, ‘A First in Making…’ নিরাপত্তা পরিষদের ৭৫ বছরের ইতিহাসে এই প্রথমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে।

মোদী ছাড়াও রাষ্ট্রসংঘের একাধিক জরুরি বিভাগের বৈঠকে সভাপতিত্ত্ব করার করবেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ও বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলা।

উল্লেখ্য, এর আগে ১৯৯২ সালে নিরাপত্তা পরিষদের বৈঠকে অংশ নিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী পিভি নরসিংহ রাও। তবে এই প্রথমবার কোনো ভারভীয় প্রধানমন্ত্রী বৈঠকের সভাপতিত্ব করতে চলেছেন।

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।