Tuesday, March 10, 2026
আন্তর্জাতিক

ব্রিটেনে হিন্দু সহপাঠীদের ধর্মান্তরিত হতে চাপ দিচ্ছে মুসলিম বন্ধুরা! দাবি ব্রিটিশ সংস্থার রিপোর্টে

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ব্রিটেনের স্কুলগুলিতে (United Kingdom Schools) হিন্দু পড়ুয়াদের (Hindu Students) মুসলিম সহপাঠীরা ধর্মান্তরিত হতে চাপ দিচ্ছে বলে দাবি করেছে একটি ব্রিটিশ সংস্থার রিপোর্টে।

হেনরি জ্যাকসন সোসাইটি (Henry Jackson Society) নামে ওই সংস্থাটির রিপোর্টে বলা হয়েছে, স্কুলের হিন্দু সহপাঠীদের (Hindu Classmates) মুসলিম বন্ধুরা ধর্ম পরিবর্তনের কথা বলছে। তারা বলছে, ভালো জীবন পেতে ইসলাম ধর্ম গ্রহণ করতে। আর সেটা না করলে তাহলে নরকে যেতে হবে। এক্ষেত্রে কাফের বা বিধর্মীদের নরকে পাঠানোর বিষয়ে তারা সরাসরি হুমকি দিচ্ছেও বলেও অভিযোগ।

সমীক্ষা ৫১ শতাংশ পিতামাতা বলেছেন, তাদের সন্তানরা স্কুলে হিন্দু বিরোধী মনোভাবের স্বীকার হয়েছে। আর এক শতাংশের কম স্কুলে গত পাঁচ বছরে হিন্দু বিরোধী কার্য়কলাপের অভিযোগ পাওয়া গেছে।

তথ্যসূত্র: Politically Perfect