Tuesday, March 10, 2026
Latestরাজ্য​

‘সিএএ-তে বাংলাদেশি মুসলিমদের কোনো স্থান নেই, তারা অনুপ্রবেশকারী’, সাফ জানালেন শুভেন্দু অধিকারী

কলকাতা ট্রিবিউন ডেস্ক: পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার বাইরে ফের একবার কেন্দ্রীয় নাগরিকত্ব সংশোধনী আইন (CAA) নিয়ে বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট ভাষায় জানান, সিএএ-এর আওতায় কারা পড়বেন এবং কারা পড়বেন না, তা ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার নির্ধারণ করেছে। বিশেষ করে বাংলাদেশি মুসলিমদের এই আইনের আওতায় আনা হয়নি। বরং তারা ‘অনুপ্রবেশকারী’ এবং তাদের ডিটেনশন ক্যাম্পে রাখা হবে।

শুভেন্দু অধিকারী আরও বলেন, “হিন্দু, শিখ, খ্রীষ্টান, জৈন, বৌদ্ধ, পার্সিদের নাগরিকত্বের জন্য আবেদন করার সুযোগ রয়েছে। তবে বাংলাদেশি মুসলিমদের এই আইনে কোনও স্থান নেই। তারা অনুপ্রবেশকারী হিসেবে গণ্য হবেন। অন্যদিকে, বাংলাদেশ থেকে ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে আসা হিন্দুদের জন্য ৩১ ডিসেম্বর ২০২৪-এর মধ্যে ভারত সরকারের মাধ্যমে নাগরিকত্ব প্রদানের ব্যবস্থা রয়েছে।”

সিএএ অনুযায়ী, ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে ভারতে প্রবেশ করা অমুসলিম ধর্মাবলম্বীরা এই আইনের আওতায় নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। তবে এবার সময়সীমা বৃদ্ধি পেয়ে ২০২৫ সালের মধ্যে আবেদন করার সুযোগ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকার বারবার জোর দিয়ে বলেছে, এই আইন কারও নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য নয়, বরং ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে নিরাপদ আশ্রয়ের জন্য তৈরি। বিশেষজ্ঞরা এটিকে একটি মানবিক উদ্যোগ হিসেবেই মূল্যায়ন করছেন।

এ প্রসঙ্গে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়ে বলেন, “সেকুলারিজম (ধর্মনিরপেক্ষতা), প্লুরালিজম (বহুত্ববাদ), এবং কমিউনিজম (সমাজতন্ত্র) এই মূল্যবোধগুলো ভারতকে শক্তিশালী রাখবে। ভারত একটি হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে টিকে থাকবে।”