Monday, April 13, 2026
Latestরাজ্য​

Balurghat Municipality: তৃণমূল পরিচালিত বালুরঘাট পুরসভায় চেয়ারম্যানের বিরুদ্ধে দলেরই ১৫ জন কাউন্সিলরের অনাস্থা প্রস্তাব

সুদীপ বল, বালুরঘাট: তৃণমূল পরিচালিত বালুরঘাট পুরসভায় চেয়ারম্যানের বিরুদ্ধে দলের ১৫ জন কাউন্সিলরের অনাস্থা প্রস্তাব। এই ঘটনাকে কেন্দ্র করে নাটক এদিন আরও জমে উঠল।

একদিকে বিদ্রোহী কাউন্সিলররা নিজেদের নিরাপত্তার অভাব বোধকরে জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হওয়ার পরেই তৃণমূলের জেলা কমিটির দুই প্রতিনিধিদের নেতৃত্বে শহরে মিছিল করে পুরসভায় ঢুকে কাউন্সিলর রুম দখল করে নেয়। সেখানে তখন কাজ সারছিলেন সদ্য পাওয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিতা নন্দী। আর যে কয়েকজন চেয়ারম্যান অনুগামী কাউন্সিলর ছিলেন বিদ্রোহী কাউন্সিলরদের মারমুখি মেজাজ লক্ষ করেই সেখান থেকে মানে মানে সরে পড়অতে বাধ্য হয়।

বিদ্রোহী ১৫ জন কাউন্সিলর তারপর রুম বন্ধ করে টানা নিজেদের মধ্যে বৈঠক করতে থাকেন। অন্যদিকে জেলার একমাত্র মন্ত্রী বিপ্লব মিত্র সন্ধ্যায় বালুরঘাটে অন্য একটি অনুষ্ঠানে যোগ দিতে এসে তার অনুগামী বলে পরিচিত বালুরঘাট পুরসভার চেয়ারম্যানকে সরানো নিয়ে বিদ্রোহী কাউন্সিলরদের অনাস্থ্যা নিয়ে তার কিছু জানা নেই। তবে এটুকু বলতে পারি আসন্ন বিধানসভা ভোটের আগে কিছু মানুষের এমন কাণ্ডে দলের ক্ষতি হবে। বিধানসভা ভোটের আগে যা অভিপ্রেত নয়।

যদিও এদিন ১৫ জন বিদ্রোহী কাউন্সিলররা পুরসভায় এলেও, বিদ্রোহীদের কেউই পুলিশ সুপারের সাথে দেখা করার ব্যাপারে বা অন্য কিছু নিয়ে মুখ খুলতে চাননি। তবে যে দুই রাজ্য নেতৃত্বের দ্বারা গঠিত জেলা তৃণমূলের কমিটির তৃণমূল শহর সভাপতি সুভাষ চাকি ও প্রাক্তন জেলা সভাপতি মৃনাল সরকার ছিলেন। পরে সুভাষ চাকি বলেন, দলের নির্দেশেই যা করার করছি। যা বক্তব্য দেওয়ার রাজ্য নেতৃত্বই বলবে। এদিকে পুরসভার চেয়ারম্যান তার বিরুদ্ধে গত শুক্রবার এস ডিওর কাছে ১৪ জন বিদ্রোহী কাউন্সিলরদের পেশ করা অনাস্থা পত্রের খবর জানার পর শনিবার বিকেলে বালুরঘাট থেকে ব্যাক্তিগত কারন দেখিয়ে কলকাতা চলে যান। যার ফলে পুরসভার এক্সিউটিভ অফিসারের কাছে এস ডিও র পাঠানো অনাস্থা পত্র টি নিয়ে আলোচনা এখনও করে ওঠা সম্ভব হয়নি। তবে পুরসভার কাজ যাতে আটকে না থাকে সে কারণে জেলার মন্ত্রী ও চেয়ারম্যানের অনুগামী বলে পরিচিত কাউন্সিলর নিতা নন্দীকে মংগলবার ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়। চেয়ারম্যান না ফেরায় তলবি সভা ডাকার প্রক্রিয়াও এদিন শুরু করা যায়নি।

সব মিলিয়ে বালুরঘাট পুরসভায় চেয়ারম্যানের বিরুদ্ধে আনা অনাস্থা পত্র নিয়ে এদিনের ঘটনাকে ঘিরে টান টান উত্তেজনা রাজনৈতিক মহল ও বালুরঘাট জুড়ে।