Saturday, November 7, 2026
Latestদেশ

দীপাবলিতে অযোধ্যায় ৩০ লাখ প্রদীপ জ্বালানো হবে

কলকাতা ট্রিবিউন ডেস্ক: দীপাবলি উপলক্ষে অযোধ্যায় রেকর্ড ৩০ লাখ প্রদীপ জ্বালানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। রাম কি পৈড়ি-সহ ৫৬টি ঘাটে প্রদীপ প্রজ্বলন করা হবে। পাশাপাশি, ২,১০০টি ড্রোনের মাধ্যমে রামায়ণভিত্তিক আকাশ প্রদর্শনী এবং ২,১০০-রও বেশি মানুষের অংশগ্রহণে সরযূ মহাআরতির আয়োজন করা হয়েছে।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও রাজ্যপাল আনন্দীবেন প্যাটেলের উপস্থিতিতে উপরাষ্ট্রপতি সি. পি. রাধাকৃষ্ণন প্রথম প্রদীপ প্রজ্বলন করবেন। ৭ থেকে ৯ নভেম্বর পর্যন্ত ৫ দিনব্যাপী এই উৎসবে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে।

এই উৎসবের মাধ্যমে স্থানীয় মৃৎশিল্পী, মহিলা স্বনির্ভর গোষ্ঠী এবং কারিগরদের আর্থিক সুযোগ তৈরি হচ্ছে। ফলে ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে আশপাশের গ্রামের পরিবারগুলির অর্থনৈতিক উন্নতির পথও প্রশস্ত হচ্ছে।