Thursday, March 26, 2026
Latestবলিউড

Dhurandhar 2: ভারতীয় সিনেমার ইতিহাসে নতুন মাইলফলক, বিশ্বব্যাপী কত ব্যবসা করলো ‘ধুরন্ধর ২’?

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ভারতীয় সিনেমার ইতিহাসে নতুন মাইলফলক তৈরি করছে রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর ২’। মুক্তির পর থেকেই এই স্পাই-থ্রিলার বক্স অফিসে এমন ঝড় তুলেছে, যা অতীতের সব হিসেবনিকেশ ওলটপালট করে দিয়েছে। ট্রেড অ্যানালিস্টদের মতে, ছবিটি ইতিমধ্যেই দঙ্গল এবং বাহুবলী ২-এর রেকর্ডকেও ছাপিয়ে গেছে।

রেকর্ড ভাঙার দৌড়ে ‘ধুরন্ধর ২’

মাত্র কয়েক দিনের মধ্যেই ছবিটি ভারতের ‘দ্রুততম ৪৫০ কোটি ক্লাব’-এ ঢুকে পড়েছে। রবিবারেই ভারতে নেট আয়ের দিক থেকে ৪৫০ কোটির গণ্ডি পেরিয়ে যায় এই ছবি। বিশেষ করে চতুর্থ দিনের আয় ছিল নজরকাড়া— ইদের দিনের সংগ্রহকেও পিছনে ফেলে ১১৪.৮৫ কোটি টাকার ব্যবসা করে ‘ধুরন্ধর ২’।

দিনভিত্তিক ভারতে নেট আয়ের খতিয়ান:

বুধবার (প্রিমিয়ার): ৪৩.০০ কোটি

বৃহস্পতিবার (প্রথম দিন): ১০২.৫৫ কোটি

শুক্রবার: ৮০.৭২ কোটি

শনিবার: ১১৩.০০ কোটি

রবিবার: ১১৪.৮৫ কোটি

মোট আয়: ৪৫৪.১২ কোটি টাকা

এই পরিসংখ্যান প্রমাণ করে, মাত্র ৪ দিনের মধ্যেই ‘দঙ্গল’-এর লাইফটাইম নেট কালেকশন (৩৮৭ কোটি) টপকে গেছে এই ছবি। এদিকে ‘ধুরন্ধর ২’ মোট আয় ৪৫৪.১২ কোটি টাকা। এর আগে কোনও হিন্দি ছবিই এর আগে এত দ্রুত ৪০০ কোটি টাকার মাইলফলক অতিক্রম করতে পারেনি। বলিউড বা হিন্দি ছবির ইতিহাসে সপ্তাহান্তের সর্বোচ্চ আয়ের রেকর্ড এখন ‘ধুরন্ধর ২’-র দখলে।

বিশ্বব্যাপী মোট আয়ের পরিমাণ কত?

‘ধুরন্ধর ২’, বিশ্বব্যাপী মোট আয়ের পরিমাণ ৮১ মিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় এই অঙ্কটি প্রায় ৭৬০ কোটি টাকার (প্রায় ১.৭৬ বিলিয়ন ডলার) সমান। বিশ্বব্যাপী বক্স অফিসে যে কোনও বলিউড ছবির জন্য এটিই এখন পর্যন্ত কোনও সপ্তাহান্তের সর্বোচ্চ আয়ের রেকর্ড।

কেন এত সাফল্য?

আদিত্য ধর-এর পরিচালনায় তৈরি এই ছবির মূল আকর্ষণ তার শক্তিশালী চিত্রনাট্য ও টানটান স্পাই-থ্রিলার গল্প। করাচির অলি-গলিতে এক ভারতীয় গুপ্তচরের জীবনযুদ্ধ— এই কাহিনি দর্শকদের মধ্যে তৈরি করেছে প্রবল উত্তেজনা।

রণবীর সিংয়ের অভিনয় এখানে নতুন উচ্চতায় পৌঁছেছে। তাঁর চরিত্র ‘জাসকিরাত সিং রঙ্গী’ বা ‘হামজা আলী মাজারি’— দুই পরিচয়ের দ্বন্দ্ব ছবিকে দিয়েছে আলাদা মাত্রা।

শক্তিশালী কাস্টিং

সঞ্জয় দত্ত-এর ভয়ংকর ভিলেন চরিত্র ছবির অন্যতম আকর্ষণ। পাশাপাশি আর মাধবন এবং অর্জুন রামপাল-এর উপস্থিতি ছবিকে আরও বাণিজ্যিকভাবে শক্তিশালী করেছে।

রণবীরের ‘সুপারস্টারডম’ নতুন উচ্চতায়

‘ধুরন্ধর ২’-এর সাফল্যের পর রণবীর সিং এখন বলিউডের অন্যতম প্রভাবশালী অভিনেতা হিসেবে উঠে এসেছেন। এই ছবি ইতিমধ্যেই টাইগার ৩ এবং ওয়ার ২-এর রেকর্ড ভেঙে দিয়েছে বলে দাবি ট্রেড মহলের।

সামনে আরও বড় লক্ষ্য

বিশেষজ্ঞদের মতে, ছবির এই গতি বজায় থাকলে খুব শীঘ্রই ১০০০ কোটির ক্লাব পার করে ২০০০ কোটির দিকেও এগোতে পারে ‘ধুরন্ধর ২’। বিদেশের বাজারেও ছবির দাপট চোখে পড়ার মতো।

ভারতীয় বাণিজ্যিক ছবির নতুন যুগের সূচনা 

‘ধুরন্ধর ২’ শুধু একটি সফল সিনেমা নয়, এটি ভারতীয় বাণিজ্যিক ছবির নতুন যুগের সূচনা বলেই মনে করছেন অনেকেই। বক্স অফিসে এই ছবির অপ্রতিরোধ্য দৌড় প্রমাণ করে— সঠিক গল্প, শক্তিশালী অভিনয় এবং বড় মাপের নির্মাণ একসঙ্গে মিললেই ইতিহাস তৈরি হয়।