Thursday, March 26, 2026
Latestরাজ্য​

এলাকায় স্কিল ডেভেলপমেন্ট সেন্টার, পানীয় জলের নিশ্চয়তা, সরকারি চাকরির প্রস্তুতির জন্য বিনামূল্যে কোচিং সেন্টার, একগুচ্ছ প্রতিশ্রুতি তরুণজ্যোতি তিওয়ারির

কলকাতা ট্রিবিউন ডেস্ক: রাজারহাট–গোপালপুর বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী তরুণজ্যোতি তিওয়ারি। ভোটের আগে একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়েছেন তরুণজ্যোতি তিওয়ারি। 

ফেসবুক পোস্টে বিজেপি নেতা তরুণজ্যোতি লিখেছেন, “রাজারহাট–গোপালপুর বিধানসভা উন্নয়নে আমার প্রতিশ্রুতি। ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসেবে আমার প্রতিশ্রুতি।

প্রিয় রাজারহাট–গোপালপুরের মানুষ, আপনাদের অভিজ্ঞতা, কষ্ট এবং প্রত্যাশার ভিত্তিতে আমি এই স্পষ্ট, সময়বদ্ধ এবং বাস্তবমুখী এজেন্ডা আপনাদের সামনে রাখছি। এটি কোনও ফাঁকা প্রতিশ্রুতি নয়—এটি একটি দায়বদ্ধতা।

🔴 ১. জলজট ও ড্রেনেজের স্থায়ী সমাধান

৬ মাসের মধ্যে মাস্টার ড্রেনেজ প্ল্যান বাস্তবায়ন

✔ সমস্ত ক্যানাল ও ড্রেন ডেসিল্টিং (বালি ও ময়লা পরিষ্কার)

✔ আধুনিক পাম্পিং স্টেশন স্থাপন

✔ “দুয়ারে ভেনিস” নাম মুছে ফেলার লক্ষ্য

🔴 ২. ট্রাফিক সমস্যা সমাধান

✔ চিনার পার্ক–VIP রোড–নিউটাউন করিডোরে বিশেষ ট্রাফিক ম্যানেজমেন্ট প্ল্যান

✔ গুরুত্বপূর্ণ জায়গায় ফ্লাইওভার/সিগন্যাল অপ্টিমাইজেশন

✔ ২৪x৭ ট্রাফিক মনিটরিং সিস্টেম

🔴 ৩. রাস্তা ও পরিকাঠামো উন্নয়ন

✔ ১ বছরের মধ্যে সব প্রধান ও অভ্যন্তরীণ রাস্তা সংস্কার

✔ জল জমা রোধে বৈজ্ঞানিক রাস্তা নির্মাণ

✔ পরিকল্পিত নগরায়ন বাস্তবায়ন

🔴 ৪. পানীয় জলের নিশ্চয়তা

✔ প্রতিটি বাড়িতে নিয়মিত পানীয় জল সরবরাহ নিশ্চিত

✔ কেন্দ্রীয় প্রকল্পগুলোর সঠিক বাস্তবায়ন

✔ পাইপলাইন ও রিজার্ভার উন্নয়ন

🔴 ৫. কর্মসংস্থান ও যুব উন্নয়ন

✔ এলাকায় স্কিল ডেভেলপমেন্ট সেন্টার

✔ শিল্প ও স্টার্টআপ আকর্ষণে বিশেষ উদ্যোগ

✔ বিনামূল্যে কোচিং সেন্টার—সরকারি চাকরির প্রস্তুতির জন্য

🔴 ৬. স্বচ্ছ নিয়োগ ব্যবস্থা (সময়বদ্ধ প্রতিশ্রুতি)

✔ ক্ষমতায় আসার ৪০ দিনের মধ্যে সরকারি শূন্য পদে নিয়োগ শুরু

✔ দুর্নীতিগ্রস্ত নিয়োগ বাতিল করে স্বচ্ছ প্রক্রিয়া চালু

✔ চাকরি পরীক্ষায় প্রতারিত যোগ্য প্রার্থীদের ক্ষতিপূরণ

✔ বয়সের ঊর্ধ্বসীমা ৫ বছর বৃদ্ধি

🔴 ৭. সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকার

✔ ক্ষমতায় আসার ৪৫ দিনের মধ্যে সপ্তম পে কমিশন কার্যকর

✔ কেন্দ্রীয় হারে DA প্রদান

🔴 ৮. সিন্ডিকেট রাজ সম্পূর্ণ বন্ধ

✔ নির্মাণ সামগ্রীতে জোরপূর্বক টাকা তোলা বন্ধ

✔ প্রশাসনের মাধ্যমে কঠোর নজরদারি

✔ সাধারণ মানুষের অর্থনৈতিক শোষণ বন্ধ

🔴 ৯. মহিলাদের নিরাপত্তা ও ক্ষমতায়ন

✔ প্রতিটি এলাকায় নিরাপত্তা জোরদার

✔ মহিলাদের জন্য মাসিক ₹৩০০০ “অন্নপূর্ণা যোজনা”

✔ ₹৫৭০০ কোটি টাকার নারী উন্নয়ন তহবিল

✔ কর্মসংস্থান ও স্বনির্ভরতার সুযোগ বৃদ্ধি

🔴 ১০. স্বাস্থ্য পরিষেবা ও পরিকাঠামোর উন্নতি

✔ সরকারি হাসপাতালে পরিষেবা ও পরিকাঠামো উন্নতি

✔ ডেঙ্গু ও মৌসুমি রোগ মোকাবিলায় বিশেষ টাস্ক ফোর্স

✔ আয়ুষ্মান ভারত কার্ড যেটা দিয়ে দেশের যেকোনো প্রান্তে চিকিৎসা ব্যবস্থার নিশ্চয়তা

🔴 ১১. বন্যা ও জলাবদ্ধতা প্রতিরোধ

✔ বর্ষার আগেই প্রতিটি ড্রেন ও ক্যানাল পরিষ্কার

✔ জল জমা এলাকায় দ্রুত পাম্পিং ব্যবস্থা

✔ দীর্ঘমেয়াদী ফ্লাড ম্যানেজমেন্ট পরিকল্পনা

🔴 ১২. শিক্ষা ও মধ্যবিত্তের উন্নয়ন

✔ প্রতিটি ওয়ার্ডে শিক্ষাগত সহায়তা কেন্দ্র

✔ ছাত্রছাত্রীদের জন্য স্কলারশিপ ও গাইডেন্স

✔ প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ফ্রি কোচিং

🔴 ১৩. আইনি এবং চিকিৎসা সহায়তা—আপনার অধিকার আপনার পাশে

✔ সপ্তাহে ২ দিন বিনামূল্যে আইনি পরামর্শ শিবির এবং সপ্তাহে একদিন চিকিৎসা শিবির। 

✔ সাধারণ মানুষের আইনি এবং স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত

🔴 ১৪. কেন্দ্রীয় প্রকল্পের সরাসরি সুবিধা

✔ সমস্ত কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা সরাসরি মানুষের কাছে পৌঁছে দেওয়া

✔ স্বনির্ভরতা ও আয় বৃদ্ধি নিশ্চিত করা

🔴 ১৫. জীবনযাত্রার মান উন্নয়ন

✔ পরিচ্ছন্ন, নিরাপদ ও পরিকল্পিত শহর গড়ে তোলা

✔ সাধারণ মানুষের আয়, সুযোগ ও জীবনমান বৃদ্ধি

🔴 শেষ কথা

রাজারহাট–গোপালপুর শুধু একটি বিধানসভা নয়—এটি আমাদের বাড়ি।

আমি প্রতিশ্রুতি দিচ্ছি—

✔ কথায় নয়, কাজে বিশ্বাস

✔ প্রতিশ্রুতি নয়, বাস্তবায়ন

✔ রাজনীতি নয়, উন্নয়ন

আপনারা সুযোগ দিন, আমি দায়িত্ব নেব।

পরিবর্তন এবার নিশ্চিত—আপনাদের হাতেই ভবিষ্যৎ।”