Raiganj: ফোনের কোড ‘+৯২’, রায়গঞ্জে আটক ৪ সন্দেহভাজন পাকিস্তানি
সুদীপ বল, রায়গঞ্জ: পাকিস্তানি সন্দেহে ৪ জনকে আটক করল রায়গঞ্জ থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকালে রায়গঞ্জের গৈতর গ্রামে।
স্থানীয় সুত্রে জানা গেছে, এদিন ওই এলাকায় কাঠালের পাতা কিনতে আসে কালিয়াচক থানা এলাকার ৪ জন। সে সময় এলাকার একজনের কাছে অনলাইনে টাকা দিয়ে ক্যাশ টাকা নিতে চায়। তখনই তার ইউপিআই নম্বর চাইলে তাতে পাকিস্তানের কোড (+৯২) দেখে সন্দেহ হয় বলে দাবী স্থানীয়দের। আর তখনই তাকে জিজ্ঞাসাবাদ করলে কথায় অসঙ্গতি মেলে বলে অভিযোগ।
এমনকি তার মোবাইলেও একাধিক পাকিস্তান থেকে টাকা লেনদেনের বা পকিস্তান সম্পর্কের যোগ মেলে বলে অভিযোগ। সন্দেহ দৃঢ় হলে এলাকাবাসীরা পুলিশে খবর দিলে রায়গঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে ওই ৪ জনকে আটক করে। ঘটনার পেছনে কি রহস্য আছে খতিয়ে দেখছে পুলিশ।


