Tuesday, August 25, 2026
দেশ

ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ বিধ্বস্ত গুজরাটে গিয়ে NDRF কর্মী ও সাধারণ মানুষের সঙ্গে সাক্ষাৎ করলেন অমিত শাহ (ভিডিও)

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ আছড়ে পড়েছিল গুজরাটে (Gujarat)। ঘূর্ণিঝড়ে বিপর্যস্ত এলাকা পরিদর্শন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। শনিবার সেখানে গিয়ে সাধারণ মানুষ ও উদ্ধার কাজে নিযুক্ত এনডিআরএফ সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। ঘুরে দেখলেন বিপর্যস্ত এলাকা। পাশাপাশি, খতিয়ে দেখেন উদ্ধার কাজ কতটা এগোল।

সংবাদসংস্থা এএনআইয়ের শেয়ার করা ভিডিওতে দেখা যায়, গুজরাটের কচ্ছ জেলায় উদ্ধার কাজে নিযুক্ত এনডিআরএফ সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করছেন অমিত শাহ। তাঁদের কাজের প্রশংসা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।


আরেকটি ভিডিওতে দেখা যায়, মান্ডবীর (Mandvi) কাথদা গ্রামের মানুষদের সঙ্গে কথা বলে তাদের বর্তমান পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নিচ্ছেন অমিত শাহ। তাঁদের সঙ্গে হাত মেলাতেও দেখা যায় অমিত শাহকে।


উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে গুজরাটের কচ্ছের মাণ্ডবী ও জাখাউ বন্দর এলাকায় ১১৫ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে আছড়ে পড়েছিল ‘বিপর্যয়’। সর্বোচ্চ গতিবেগ ছিল ১৪০ কিলোমিটার। ঘূর্ণিঝড় আঘাত হানার আগেই এক লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়। এখনও পর্যন্ত ২ জনের মৃত্যুর খবর মিলেছে। আর কিছু গবাদিপশু মারা গেছে।