Saturday, April 18, 2026
দেশ

বালেশ্বের ট্রেন দুর্ঘটনা: দুর্ঘটনাস্থল পরিদর্শন সিবিআইয়ের, তদন্ত শুরু

কলকাতা ট্রিবিউন ডেস্ক: বালেশ্বের ট্রেন দুর্ঘটনায় (Odisha Train Accident) মৃত্যু হয়েছে ২৮৮ জনের। ভয়াবহ এই দুর্ঘটনার সিবিআই তদন্তের সুপারিশ করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw)।


সোমবার ১০ সদস্যের একটি সিবিআই টিম পৌঁছায় বালেশ্বর। দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিবিআই আধিকারিকরা। জানা গেছে, ঘটনার তদন্ত শুরু করেছে সিবিআই।