Saturday, May 2, 2026
বিনোদন

২০২৩ সালের সবচেয়ে বেশি আয় করা সিনেমার তালিকায় দ্বিতীয় স্থানে ‘দ্য কেরালা স্টোরি’

কলকাতা ট্রিবিউন ডেস্ক: বক্স অফিস কালেকশনে নয়া রেকর্ড গড়লো ‘দ্য কেরালা স্টোরি’ সিনেমা। যেভাবে ব্যবসা করছে তাতে করে খুব শ্রীঘ্রই ২০০ কোটির গন্ডি পার করতে চলেছে সিনেমাটি।

রণবীর-শ্রদ্ধার ‘তু ঝুটি মেয় মক্কার’ বক্স অফিসে ১৫০ কোটির গণ্ডি পার করতে ব্যর্থ হয়েছে। সলমনের ‘কিসি কা ভাই কিসি কি জান’-এর কালেকশন মাত্র ১১০ কোটি টাকা। এদিকে, মুক্তির প্রথম দু’সপ্তাহে ১৭১.৭২ কোটি টাকা আয় করেছে আদা শর্মা অভিনীত ‘দ্য কেরালা স্টোরি’।

ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ টুইটে লিখেছেন, ‘দ্য কেরালা স্টোরি’ দ্বিতীয় সপ্তাহে অসাধারণ প্রদর্শন করেছে। তৃতীয় সপ্তাহেও কালেকশন দারুণ হবে। প্রথম সপ্তাহ ৮১.১৪ কোটি টাকা, দ্বিতীয় সপ্তাহ ৯০.৫৮ কোটি টাকা। মোট- ১৭১.৭২ কোটি টাকা’।

উল্লেখ্য, কানাডা-মার্কিন মুলুকেও দারুণ সাড়া ফেলেছে দ্য কেরালা স্টোরি। শুক্রবার ইংল্যান্ডে মুক্তি পেয়েছে ‘দ্য কেরালা স্টোরি’।