Friday, May 1, 2026
কলকাতা

রবীন্দ্রজয়ন্তীতে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে অমিত শাহ

কলকাতা ট্রিবিউন ডেস্ক: রবীন্দ্র জয়ন্তীতে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে গেলেন অমিত শাহ। মঙ্গলবার সকাল সাড়ে ১০টা নাগাদ কলকাতায় জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে যান অমিত শাহ। সেখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে শ্রদ্ধা জানান। এসময় তাঁর সঙ্গে ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

সোমবার রাতে কলকাতায় পৌঁছন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ২৫ বৈশাখ কবিগুরুর জন্মদিনে আমিত শাহ ঘুরে দেখেন রবীন্দ্রনাথ ঠাকুর যে ঘরে থাকতেন, যে আসবাব ব্যবহার করতেন সেগুলি।


কবিগুরুর মূর্তিতে মাল্যদান করে প্রণাম করেন অমিত শাহ। তারপর ঘুরে দেখেন ঠাকুরবাড়ি।